গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত: মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মে, ২০২৪, আপডেট ১৮:১৫

দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে বিভাজন সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেই বিভাজন থেকে সবাইকে বের হয়ে আসা উচিত। বাংলাদেশের মানুষের জন্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত।

সোমবার (১৩ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনোর কফিনে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফখরুল বলেন, হায়দার আকবর খান রনো সারা জীবন দেশের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের মুক্তির জন্য, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। তার চলে যাওয়া নিঃসন্দেহে শূন্যতা সৃষ্টি করেছে। একজন মুক্তিযোদ্ধা, আন্দোলন-সংগঠক হিসেবে বাংলাদেশকে যা দেখতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ তিনি দেখতে পাননি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন ও পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল। সাংবাদিকের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে দেশে বিভাজন সৃষ্টি হয়েছে। সেই বিভাজন থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত। বাংলাদেশের মানুষের জন্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading