সবার কাছে গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন করা হচ্ছে: আইনমন্ত্রী

সবার কাছে গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন করা হচ্ছে: আইনমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, আপডেট ১৬:১৫

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্তর্জাতিক মানের এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন করা হচ্ছে। কারো পরামর্শে নয়, শ্রম আইন সংশোধন হবে এ দেশের বাস্তবতায়। মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইএলও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আইএলও-এর সুপারিশগুলো নিয়ে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়েছে। এটা একটা উদাহরণ হয়ে থাকবে। বাংলাদেশের বাস্তবতায় শ্রমিক অধিকার যেটা বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেভাবেই শ্রম আইন সংশোধন করা হচ্ছে। তবে ভবিষ্যতে আইন উন্নয়নের সুযোগ সব সময়ই থাকবে। আইন সংশোধনে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আইএলও। তাদের সুপারিশগুলোর মূল উদ্দেশ্য শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করা। শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে শতভাগ শ্রমিকের সম্মতির ব্যাপারে তাদের সুপারিশ থাকলেও ১৫% এর সম্মতি নেয়ার বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা।

আনিসুল হক বলেন, আইএলও-কে যে সহযোগিতা করার দরকার, আমরা সেটা চালিয়ে যাচ্ছি। সেজন্যই মূলত আমরা তিন দিন ধরে শ্রম আইনের খসড়া নিয়ে আলোচনা করেছি। এখানে মূলত কিছু কিছু ইস্যু আছে, যেগুলো আমেন্ডমেন্টে থাকার কথা বলা হয়েছে। আইএলও-এর বেশ কিছু সুপারিশ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করা হবে বলেও জানান আইনমন্ত্রী।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading