তরুণদের একটি আবিষ্কার সারা পৃথিবীকে বদলে দিতে পারে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

তরুণদের একটি আবিষ্কার সারা পৃথিবীকে বদলে দিতে পারে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মে, ২০২৪, আপডেট ১৯:০০

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘প্রশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা তরুণ প্রজন্মের জন্য যুদ্ধ করেছিলাম একটি স্বাধীন দেশ হবে, এ প্রত্যাশা নিয়ে। সুতরাং তরুণরা যেন পড়াশোনা করে ভালো মানুষ হয় এবং ভালো কর্মী হয়ে দেশের উন্নতি করতে পারে।

তরুণদের একটি আবিষ্কার সারা পৃথিবীকে বদলে দিতে পারে।’‘আন্তর্জাতিক জাদুঘর দিবস’ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে মঙ্গলবার (২১ মে) এক সেমিনার ও তরুণ শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এসব কথা বলেন।

২০০৯ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সূচনা থেকে তার উদ্যোগে মোবাইল অ্যাপস ব্যবহারের সফলতা প্রসঙ্গে ইয়াফেস ওসমান বলেন, ‘তখন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ কোটি, যা ১০ কোটিতে উন্নীত হয়েছিল।

এমনকি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত পুরো জাতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা পেয়েছে। প্রযুক্তির কল্যাণে কৃষকের সন্তান একই সঙ্গে ল্যাপটপ ও লাঙ্গল ব্যবহারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

তরুণদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘বিজ্ঞানকে আনন্দের সঙ্গে এবং সহজভাবে শিখতে হবে।’

সবাইকে ভালো মানুষ ও সৎ মানুষ হয়ে জীবন তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এবং তার পরিবার এদেশের জন্য জীবন দিয়েছেন। তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তোমাদের তৈরি হতে হবে।’

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার ২৮ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এতে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী, শিক্ষকসহ বিজ্ঞানসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading