ঢাকার বড় অংশজুড়ে গ্যাস থাকবে না ১০ ঘণ্টা

ঢাকার বড় অংশজুড়ে গ্যাস থাকবে না ১০ ঘণ্টা
গ্যাস

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ মে, ২০২৪, আপডেট ১১:৪০

বৃহস্পতিবার রাজধানীর বড় অংশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২২ মে) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড) এলাকার সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্ট প্রকল্পের আওতায় পাইপলাইন অপসারণ/প্রতিস্থাপন কাজের জন্য এসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading