প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে স্পেন

প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে স্পেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, আপডেট ১৭:৫৫

প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটির মন্ত্রিসভায় এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) স্পেন সরকারের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি। এ ছাড়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদের লা মনক্লোয়া প্রাসাদে স্পেন কর্তৃক প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আজ বক্তব্য দিয়েছেন।

এএফপি জানায়, স্পেনের মুখপাত্র পিলার আলেগ্রিয়া বলেছেন, মন্ত্রিসভা প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার মূল উদ্দেশ্য ইসরায়েলি ও প্যালেস্টাইনিদের শান্তি অর্জনে সহায়তা করা। এর আগে গত ২২ মে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন সরকার ঘোষণা দিয়েছে তারা প্যালেস্টাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading