১৫ লাখ টাকা নিয়ে স্ত্রীকে ঘর থেকে বের করে দিলেন তিনি!

১৫ লাখ টাকা নিয়ে স্ত্রীকে ঘর থেকে বের করে দিলেন তিনি!

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ জুন, ২০২৪, আপডেট ২০:০০

প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর সাজু মন্ডল নামে এক যুবক তার স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রংপুর আদালতে মামলা করেছেন রেখা আক্তার নামে ভুক্তভোগী ওই নারী।

রেখার বাবার নাম গিয়াস উদ্দিন। রংপুর সদর থানার আশরাফপুর গ্রামে তার বাড়ি। অভিযুক্ত সাজু মন্ডলের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামে। তার বাবার নাম শাহআলম মন্ডল। সাজু মন্ডল হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার।

রেখা বেগম স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও একটি অভিযোগ দিয়েছেন। মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, ঘরোয়াভাবে সাজু মন্ডলের সাথে রেখার বিয়ে হয়। কিন্তু পরে এই বিয়ের কথা অস্বীকার করেন সাজু। তাকে নির্যাতন করে গত বছরের নভেম্বরে তাকে ঘর থেকে বের করে দেন তিনি।

এর আগে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা (নগদ টাকা ও স্বর্ণের গয়না) এবং ২ লাখ ৮০ হাজার টাকা দামের একটি মোটরবাইক হাতিয়ে নেন সাজু।

রেখা আক্তার অভিযোগ করেছেন, বিয়ে করা সাজু মন্ডলের পেশায় পরিণত হয়েছে। সে বাসের সুপারভাইজার হিসেবে বিভিন্ন জেলায় যায়। মেয়েদের বিয়ে করে টাকা-পয়সা হাতিয়ে নেয় সে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, সাজু মন্ডল নাটোর জেলায় সোনালী নামে এক নারীকে বিয়ে করেছেন। তার কাছ থেকেও টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন তিনি। ওই নারীর এক সন্তান রয়েছে।

অভিযোগের বিষয়ে সাজু মন্ডল বলেন, তিনি রেখা আক্তারকে বিয়ে করেছেন। তবে নির্যাতনের অভিযোগ সঠিক নয়। টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ১২ লাখ টাকা রেখা কখনো দেখেছে কি না- এই প্রশ্ন তাকে (রেখা) করুন। আমি কখনো মোটরসাইকেল কিনিনি। এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখুন। সোনালী নামে আরেক নারীকে বিয়ে করার কথাও তিনি অস্বীকার করেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading