ফের এশিয়ার শীর্ষ ধনী হলেন গৌতম আদানি

ফের এশিয়ার শীর্ষ ধনী হলেন গৌতম আদানি

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ জুন, ২০২৪, আপডেট ০৬:০০

ইন্ডিয়ার ধনকুবের গৌতম আদানি ফের এশিয়ার শীর্ষ ধনীর তালিকার শীর্ষে উঠে এসেছেন। এরমাধ্যমে তিনি রিলায়েন্স গ্রুপের মুকেশ আম্বানিকে পেছনে ফেলেছেন।

শনিবার (১ মে) সন্ধ্যার দিকে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স।

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ১১১ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকার ১১ নাম্বারে অবস্থান করছেন। অপরদিকে তার স্বদেশি মুখেশ আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৯ বিলিয়নে।

আদানি গ্রুপের সম্পদের পরিমাণ বাড়ার কারণে মূলত আদানির সম্পদ বেড়েছে। গতকাল শুক্রবার আদানি গ্রুপের শেয়ারের দাম বৃদ্ধি পায়। এদিন জেফারিস এক প্রতিবেদনে জানায় আদানি গ্রুপ নিজেদের পরিধি সম্প্রসারণের পরিকল্পনা করছে।

এমন খবরে শেয়ার বাজার ইতিবাচক সাড়া দেয়। এতে এই বিনিয়োগকারীর সম্পদে যুক্ত হয় ১ দশমিক ২৩ লাখ কোটি রুপি। যা তাদের ইন্ট্রাডে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি করে ১৭ দশমিক ৪ লাখ কোটি রুপিতে।

সূত্র: এনডিটিভি

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading