ওমরাহ পালন নিয়ে সুখবর দিলো সৌদি সরকার

ওমরাহ পালন নিয়ে সুখবর দিলো সৌদি সরকার

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ জুন, ২০২৪, আপডেট ১৭:৪৫

ওমরাহ পালনে আগ্রহীদের এবার সুখবর দিয়েছে সৌদি আরব। ওমরাহ পালনকারী মুসলমানদের সংখ্যা বছরে ৩ কোটিতে উন্নীত করতে চায় দেশটি। ২০২৩ সালে সৌদি আরবে ওমরাহ পালন করছেন ৪৫ লাখের বেশি। আর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছয়ে।

সৌদি আরবের ওমরাহবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আবদুল রহমান বিন ফাহাদ দেশটির গণমাধ্যম আল এখবারিয়াকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রতি বছরই ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এমন বাস্তবতায় ওমরাহ যাত্রীর সংখ্যা চলতি বছর এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার লক্ষ্যে একটি পরিকল্পনা রয়েছে রিয়াদ সরকারের।’

নতুন হিজরি বর্ষ শুরুর প্রথম ছয় মাসে হজের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে ৪৫ লাখের বেশি মানুষ সৌদি আরবে যান। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৫০ লাখ ওমরা ভিসা চালু করা হয়েছে। এর মধ্যে ৪০ লাখের বেশি মানুষ ওমরাহ পালনের জন্য বিমানে করে সৌদি আরবে যান। প্রায় ৫ লাখ বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে ও ৩ লাখ ৬ হাজার ৭৫ জন সমুদ্রপথে সৌদি আরবে যান।

সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, ওমরাযাত্রী মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইন্দোনেশিয়া থেকে। এই সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৬৫ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান, দেশটির ওমরাহ পালনকারীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ২০৮ জন। পাশাপাশি তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ডিয়া। দেশটি থেকে ওমরাহযাত্রীর সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৭৬৫ জন।

চতুর্থ অবস্থানে আছে মিশর। দেশটি থেকে ৩ লাখ ৬ হাজার ৪৮০ জন ওমরাহ পালন করেন। এরপর পঞ্চম অবস্থানে রয়েছে ইরাক, দেশটির ওমরাহ পালনকারীর সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৬৪০ জন। আর ষষ্ঠ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে ২ লাখ ৩১ হাজার ৯২ জন ওমরাহ পালন করেছেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading