চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৯ জুলাই, ২০২৪, আপডেট ১২:৩০
বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন-বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে। তাই চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।
মঙ্গলবার (০৯ জুলাই) চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেছেন, চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
৮-১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী বুধবার (১০ জুলাই) চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।
বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
শেখ হাসিনা সবশেষ ২০১৯ সালের জুলাই মাসে বেইজিং সফর করেছিলেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে চীন সফর করেছেন।
ইউডি/এআর

