ঝালকাঠিতে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ আহত ৬

ঝালকাঠিতে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ আহত ৬

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, আপডেট ০৯:৩৫

ঝালকাঠির রাজাপুর উপজেলায় কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আহতরা হলেন- সাতুরিয়া গ্রামের মো. হালিম হাওলাদারের মেয়ে নবম শ্রেণির ছাত্রী মোসা. নাবিলা আক্তার (১৬), মো. ইকবাল এর ছেলে মো. ইমন (১৬), মৃত মো. সিরাজ হাওলাদারের ছেলে মো. নজরুল ইসলাম নজু (৫৫), মো. কবির হাওলাদারের মেয়ে মোসা. সুমাইয়া (১৮) ও নৈকাঠি গ্রামের মহিদুল হাওলাদারের স্ত্রী মোসা. ফাতেমা বেগম (২৭)।

প্রত্যক্ষদর্শী মো. খায়রুল ইসলাম বলেন, বিকেলে হঠাৎ একটি কুকুর পাগলের মতো হয়ে ৬ জনকে কামড়ে আহত করেছে এবং একজনের ডান হাতের আঙ্গুল কামরে নিয়ে গেছে। পড়ে এলাকাবাসী সবাই একত্র হয়ে কুকুরটিকে মেরে ফেলে। আহতের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকরাম হোসেন নিশাদ বলেন, আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading