ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ জুলাই, ২০২৪, আপডেট ০২:৩৫

সিলেটের কোম্পানীগঞ্জে ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার নাজিরেরগাঁও সীমান্তের কাওয়ারটুক ১২৫৩ পিলারের পাশে এ ঘটনা ঘটে।

 নিহতরা হলেন- সীমান্তবর্তী কালাইরাগ করবলাটুক গ্রামের ফজর আলীর ছেলে আলী হোসেন (৩২) এবং সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (৩০)। ওই ঘটনায় একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে নবী হুসেন আহত হয়েছেন। 

উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী হোসেন ও কাওসার নামে দু’জন মারা গেছেন। আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, বিজিবি ক্যাম্প থেকে দু’জন নিহতের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি বিজিবি দেখছে।

ইউডি/এসআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading