জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ জুলাই, ২০২৪, আপডেট ০২:৩০

কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে- এমন অভিযোগ তুলে রবিবার (১৪ জুলাই) মাঝরাতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত ১১টা ৪৫মিনিটে মেয়েরা হল থেকে এবং আশপাশের মেসে থাকা ছেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন।

এ সময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘রাজাকার আসছে রাজপথ কাঁপছ’, ‘ঢাবিতে হামলা কেন প্রশাসন জবাব চাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পরে রাত ১২টা ২০মিনিটে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল বের করে রায়সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড়ে অবস্থান নেন। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী।

এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে রাত ১১টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে দেখা যায় তাদের।

ইউডি/এসআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading