সেতু ভবনে আগুন, যেতে পারছে না ফায়ারের গাড়িও

সেতু ভবনে আগুন, যেতে পারছে না ফায়ারের গাড়িও

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, আপডেট ১৮:৪৫

রাজধানীর মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবন ও বনানী সেতু ভবনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। দুই সরকারি ভবনে আগুনের সংবাদ পেলেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারছে না।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ধ্যা সোয়া ৬টায় তিনি বলেন, আমরা বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবন ও বনানী সেতু ভবনে আগুনের খবর পাই। খবর পেয়ে দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading