চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

উত্তরদক্ষিণ । বুধবার, ২৪ জুলাই, ২০২৪, আপডেট ০০:৩০

অবশেষে কিছু কিছু স্থানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বেশ কিছু স্থানে ইন্টারনেট সেবা চালু হওয়ার খবর পাওয়া যায়। তবে ধীর গতি রয়েছে বলে জানিয়েছেন একাধিক ইন্টারনেট ব্যবহারকারী।

এর আগে, মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবার বিষয়ে সুখবর দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, আজ রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। পলক বলেন, অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট।

আজ বেলা ১টার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার এলাকার ব্রডব্যান্ড সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শন করতে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading