ঢামেক হাসপাতালে সাংবাদিকসহ ৬ জনের মরদেহ

ঢামেক হাসপাতালে সাংবাদিকসহ ৬ জনের মরদেহ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, আপডেট ২০:০০

ঢাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিকসহ নিহত ছয়জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি জানান, নিহত ছয়জনের মরদেহ বর্তমানে ঢামেক মর্গে রাখা আছে।

জানা গেছে- নিহতদের মধ্যে একজন ঢাকা টাইমসের নিজস্ব প্রতিবেদক মেহেদি হাসান (২৮)।

বাকিদের মধ্যে আছেন কাজলার এক রিকশাচালক, শনির আখড়া এলাকার দোকানি ওয়াসিম (৪০), যাত্রাবাড়ীর ক্যামিকেল ব্যবসায়ী নাজমুল (২৮) ও আজিমপুরের মোহাম্মদ আলী (২২)। এ ছাড়াও গতকাল শনির আখড়ায় সংঘর্ষে আহত হয়ে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইকবাল (২২)।

ঢামেকে প্রতি দেড় মিনিটে ১টি করে অ্যাম্বুলেন্স

এদিকে ঢামেকে প্রতি দেড় মিনিটে একটা করে অ্যাম্বুলেন্স আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যে ঢামেকে ১৭৩ জনের চিকিৎসা নিতে এসেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৪৩ জন গুলিবিদ্ধ। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৩ জন।

মেডিকেল অফিসার রিফাত বলেন, ৯০ শতাংশের গুলিবিদ্ধ। ৩৩ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading