টাইফুনের আঘাতে ডুবে গেল দুই জাহাজ

টাইফুনের আঘাতে ডুবে গেল দুই জাহাজ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, আপডেট ১৭:৪৫

শক্তিশালী টাইফুন গায়েমির আঘাতে একটি ট্যাংকার ও একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এছাড়া ঝড়ের ধাক্কায় তিনটি জাহাজ উপকূলে চলে এসেছে। টাইফুনটি এখন তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। টাইফুন গায়েমির প্রভাবে তাইওয়ান ও ফিলিপাইনে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে করে বিভিন্ন জায়গায় বন্যার সৃষ্টি এবং তিনজন প্রাণ হারিয়েছেন।

তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়ায় সমুদ্রের পানিতে সেগুলো মিশে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ম্যানিলা উপসাগরে ডুবে যাওয়া ট্যাংকারটিতে ১ দশমিক ৪ মিলিয়ন লিটার তেল ছিল। এমটি টেরা নামের ট্যাংকারটি ডুবে যাওয়ার সময় ইলিওলিতে যাচ্ছিল।

এটিতে থাকা ১৭ জন ক্রুয়ের মধ্যে একজন নিখোঁজ রয়েছেন। ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র জানিয়েছেন ট্যাংকারের তেল সমুদ্রের পানি থেকে পড়া আটকাতে তারা ‘সময়ের সঙ্গে লড়াই’ করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় ইয়ানে সুপার টাইফুন হিসেবে আঘাত হানে গায়েমি।

শক্তিশালী এই টাইফুনের আঘাতে ফিলিপাইনে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading