সড়কের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

সড়কের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ জুলাই, ২০২৪, আপডেট ১৬:০০

জামালপুর-সরিষাবাড়ি সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে স্লুইচগেট মোড়ে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির।

স্থানীয়রা জানান, সকালে এলাকার লোকজন সড়কের পাশে এক যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে একটি সাদা রঙের পায়জামা ছিল।

এ বিষয়ে ওসি মহব্বত কবির বলেন, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জামালপুর-সরিষাবাড়ি সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখে এলাকার লোকজন খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের পর হত্যার বিষয়ে নিশ্চিত হতে পারবো। এ ব্যাপারে সদর থানায় মামলা নেওয়া হবে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading