মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা খুন

মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা খুন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ০২:৩০

রাজধানীর মোহাম্মদপুরে কামাল হোসেন নামে আওয়ামী লীগের এক নেতা খুন হয়েছেন। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যার পর কাটাসুর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক।

মোহাম্মদপুর থানার ওসি দীপক কুমার সাহা বলেন, অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে কামালের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। এলাকায় কয়েকজন মিলে লুডু খেলার সময় তার উপর হামলা হয় জানিয়ে তিনি বলেন, তবে কারা এবং কেন তাকে হত্যা করল; সে বিষয়ে পুলিশের কাছে তথ্য নেই।

ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বলেন, কাটাশুর দুই নম্বর গলির মাথায় হামলার শিকার হন কামাল হোসেন।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading