ইন্ডিয়ার যাত্রীবাহী ট্রেনের ১৮ বগি লাইনচ্যুত, নিহত ২

ইন্ডিয়ার যাত্রীবাহী ট্রেনের ১৮ বগি লাইনচ্যুত, নিহত ২

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, আপডেট ১০:২০

ইন্ডিয়ায় আবারও ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে কলকাতার হাওড়া থেকে ছেড়ে আসা মহারাষ্ট্রের মুম্বাইগামী একটি ট্রেনের প্রায় ১৮টি বগি লাইনচ্যুত হয়ে ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ভোর ৪টার দিকে জামশেদপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বাদাবাম্বুর কাছে লাইনচ্যুত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী কয়েকটি দল। কর্মকর্তারা জানান, সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে।

লাইনচ্যুত হওয়া ১৮টি বগির মধ্যে ১৬টি বগিতেই যাত্রী ছিল। বাকি দুটি বগির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার।

ইন্ডিয়ার রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ট্রেনটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। বিস্তারিত জানতে তদন্ত চলছে। দুর্ঘটনার পর ট্রেনটির সব যাত্রীকে বাসযোগে চক্রধরপুরে নেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বাস ও অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, হেল্পলাইন নম্বর দিয়েছে ইন্ডিয়ার রেলওয়ে।

এর আগে গত ১৮ জুলাই ইন্ডিয়ার উত্তর প্রদেশের গন্ডা এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়। আহত হয় ২০ জন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading