প্রধানমন্ত্রীর অনুরোধে মানুষ চুপ করে আছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুরোধে মানুষ চুপ করে আছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০২৪, আপডেট ১৫:৪০

প্রধানমন্ত্রীর অনুরোধে মানুষ চুপ করে আছে, সময় মতো জামায়াতকে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, যে কোনো হত্যার বিচার করবে সরকার। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। সরকার চায় আন্তর্জাতিক সংস্থাও এসে দেখুক কী ধরনের নাশকতা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদের আন্দোলনে ভর করে, তাদের কাঁধে বন্দুক রেখে সরকার উৎখাতের উদ্দেশ্য ছিল নাশকতাকারীদের। কিন্তু তারা সফল হয়নি। এক শ্রেণীর বুদ্ধিজীবী এখন আবার এতে পা দিয়েছে বলেও মন্তব্য করেন মোজাম্মেল হক।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading