রবিবার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ
উত্তরদক্ষিণ। শনিবার, ০৩ আগস্ট, ২০২৪, আপডেট ০১.৩৫
আগামীকাল সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।
শনিবার (৩ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
অনিবার্যকারণ বশত আগামীকাল সাময়িকভাবে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। অবশেষে ১৩ দিন পর গত ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ফের চালু হয়।
ইউডি/এবি

