দেশীয় পণ্য কেনার পরামর্শ দিলেন ফারিয়া

দেশীয় পণ্য কেনার পরামর্শ দিলেন ফারিয়া

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ০৯:৫০

দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নিজেদের মতামত প্রকাশ করছেন। দিচ্ছেন নানা পরামর্শও। এবার দেশীয় পণ্য কেনার পরামর্শ দিলেন এ সময়ের অভিনেত্রী শবনম ফারিয়া।

শবনম ফারিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। শুরুতে এ অভিনেত্রী লেখেন, ‘আমরা সবাই জানি এবং খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এই মুহূর্তে। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভালো অবস্থায় নাই!’

দেশীয় পণ্য কেনার পরামর্শ দিয়ে শবনম ফারিয়া লেখেন, ‘আমরা যার যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে, খুব বড় কিছু যে হবে তা না, কিন্তু এইটা একটা প্র্যাক্টিস (অনুশীলন), প্রথমেই শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে। আসে পাশের দেশের শাড়ি/কামিজ/অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি।’

ব্যবসায়ীদের অনুরোধ করে ফারিয়া লেখেন, ‘যারা ব্যবসা করেন, আপনারা দয়া করে গলাকাটা বন্ধ করেন, জিনিসপত্রের দাম কমান, মান ভালো করেন। আমরাই স্বাধীনভাবে থাকতে চেয়েছি, বাক স্বাধীনতা চেয়েছি এবং তা আবারো রক্তের বিনিময়ে পেয়েছি। এখন এই অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে।’

শবনম ফারিয়া নিয়মিত নাটক-সিনেমায় অভিনয় করছেন। বর্তমানে তার হাতে বেশ কিছু কাজ রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading