এনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান
উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, আপডেট ২০: ৪০
এনবিআরের নতুন চেয়ারম্যান করা হয়েছে আব্দুর রহমান খানকে। এবার আর প্রশাসন ক্যাডার থেকে নয়, প্রশিক্ষিত একজন কর কর্মকর্তাকেই দেওয়া হল জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের ভার।
ক্ষমতার পালাবদলের ধারায় এ পদে দায়িত্ব পেলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান; সেই সঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগেরও সচিব করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর এর চেয়ারম্যানের কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হল। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বুধবারই আরেকটি প্রজ্ঞাপনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান পদ থেকে আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
ইউডি/এবি

