সালমান, আনিসুল ও জিয়াউল আরও ১০ দিনের রিমান্ডে

সালমান, আনিসুল ও জিয়াউল আরও ১০ দিনের রিমান্ডে

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:৩০

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদে আরও ১০ দিনের পুলিশ হেফাজতে দিয়েছে আদালত।

শনিবার (২৪ আগস্ট) পৃথক দুই মামলায় তাদের পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার সময় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে নিউমার্কেট থানা এলাকায় ঢাকা কলেজের অনার্সের চতুর্থ বর্ষের ছাত্র সবুজ আলী হত্যা মামলায় তাদের আরও ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে প্রসিকিউশন পুলিশের পরিদশর্ক আসাদুজ্জামান তাদের নতুন করে রিমান্ডে দেওয়ার তথ্য জানান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading