অতিরিক্ত পুলিশ সুপারসহ ১০ কর্মকর্তার বদলি

অতিরিক্ত পুলিশ সুপারসহ ১০ কর্মকর্তার বদলি

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, আপডেট ১৮:১২

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আটজন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন– সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলামকে এসবিতে, লালমনিরহাট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. খালেদ ইবনে মালেককে ডিএমপিতে, মানিকগঞ্জ সদর সার্কেলের মুহাম্মদ কামরুল হাসানকে পুলিশ সদর দপ্তরে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমানকে পুলিশ সদর দপ্তরে, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার শামসুন্নাহারকে পুলিশ সদর দপ্তরে, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমানকে র‍্যাবে, চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সার্কেলের মো. রাকিবুল ইসলামকে ডিএমপিতে এবং রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে কে এইচ এম এরশাদকে ডিএমপিতে।

বাকি দুই সহকারী পুলিশ সুপার হলেন– খাগড়াছড়ির ৬ এপিবিএনের মো. ফয়েজ ইকবালকে ডিএমপিতে ও টাঙ্গাইল মির্জাপুর সার্কেলের এস এম মনসুর মূসাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading