নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ

নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, আপডেট ২২:৪০

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টার অংশ হিসেবে নীতি সুদহার হিসেবে পরিচিত রেপো সুদহার আরেক দফায় ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসির কমিটির সভায় এই সিদ্ধান্তের ফলে এখন নীতি সুদহার ৯ শতাংশ করা হয়েছে। সরকারি ছুটি থাকায় সোমবার ব্যাংক বন্ধ থাকবে বলে এই সিদ্ধান্ত কার্যকর হবে মঙ্গলবার।

গত ৮ অগাস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর অর্থনীতিবিদ আহসান এই মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করার পর প্রথমবারের মত নীতি সুদহার বাড়ানো হল।

রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক সাংবাদিকদেরকে এই তথ্য নিশ্চিত করেন।

এই সিদ্ধান্তের ফলে তারল্য সংকটে পড়া কোনো বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা ধার করবে, তার বিপরীতে আগের চেয়ে বেশি সুদ গুনতে হবে। অর্থাৎ সংকোচনমূলক মুদ্রা সরবরাহে আরও চাপ বাড়াল বাংলাদেশ ব্যাংক।

আর রিভার্স রেপোর মাধ্যমে ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখলে তারা আগের চেয়ে বেশি সুদ পারে। কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নিলেও আগের চেয়ে বেশি সুদ দিতে হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading