বাংলাদেশের কাছে ৮০০ মিলিয়ন ডলার পাওনা আদানি পাওয়ারের

বাংলাদেশের কাছে ৮০০ মিলিয়ন ডলার পাওনা আদানি পাওয়ারের

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, আপডেট ১২:৪৫

ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশের কাছে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পাওনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

বর্তমানে ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি পাওয়ারের এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করে আদানি পাওয়ার।

ব্লুমবার্গকে গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘‘আমরা যদি তাদের এই বকেয়া পরিশোধ না করি, তাহলে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে।’’

তবে এই বিষয়ের অভ্যন্তরীণ আলোচনার সাথে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার কোনও পরিকল্পনা নেই আদানি গ্রুপের। তবে অর্থ প্রদান না করলে প্রতিষ্ঠানটি ঋণদাতা ও কয়লা সরবরাহকারীদের চাপের মুখে পড়বে।

আদানি পাওয়ার এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করছে বলে জানিয়েছে তারা। বাংলাদেশের বকেয়া সম্পর্কে মন্তব্য চেয়ে ই-মেইল করা হলেও আদানি গ্রুপের একজন প্রতিনিধি কোনও জবাব দেননি বলে জানিয়েছে ব্লুমবার্গ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading