ইউনূসকে এরদোয়ানের ফোন, বন্যায় সহায়তা দেবে তুরস্ক

ইউনূসকে এরদোয়ানের ফোন, বন্যায় সহায়তা দেবে তুরস্ক

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, আপডেট ১২:০০

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

সেইসঙ্গে বন্যা দুর্তদের জন্য মানবিক সহায়তা দেওয়ার কথাও বলেছেন তিনি।

বাসস লিখেছে, মঙ্গলবার প্রধান উপদেষ্টাকে টেলিফোনে অভিনন্দন জানিয়ে চলমান প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন।

পাশপাশি বাংলাদেশ পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠানোর কথা বলেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট। ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে এরদোয়ানকে ধন্যবাদ দেন এবং সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের কথা বলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading