সোনালী-জনতা ব্যাংক ও পিকেএসএফে নতুন চেয়ারম্যান

সোনালী-জনতা ব্যাংক ও পিকেএসএফে নতুন চেয়ারম্যান

উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, আপডেট ২২:০০

সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পেয়েছে নতুন চেয়ারম্যান।

বুধবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন চেয়ারম্যানের পদায়নের বিষয়ে পৃথক অফিস আদেশ জারি করেছে।

সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান করা হয়েছে।

যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন মুসলিম চৌধুরী।

গত ২০ অগাস্ট জিয়াউল হাসান সিদ্দিকী পদত্যাগ করলে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদটি ফাঁকা হয়।

পৃথক আদেশে সাবেক সচিব এম ফজলুর রহমানকে জনতা ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যানের দায়িত্বে বসানো হয়েছে।

জনতার ব্যাংক পিএলসি-এর আগের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান পদত্যাগ করেন এবং ২২ অগাস্ট সেটি গৃহীত হয।

আলাদা আরেক আদেশে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে পরবর্তী তিন বছরের জন্য পিকেএসএফ এর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading