পুলিশ বাহিনীর সংস্কারে বিশেষজ্ঞ দল আসছে ব্রিটেন থেকে: হাই কমিশনার

পুলিশ বাহিনীর সংস্কারে বিশেষজ্ঞ দল আসছে ব্রিটেন থেকে: হাই কমিশনার

উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, আপডেট ১৭:১০

পুলিশ বাহিনীর সংস্কারে সদস্যদের প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহযোগিতা দিতে ব্রিটেন থেকে একটি বিশেষজ্ঞ দল আগামী মাসে বাংলাদেশে আসছে।

বুধবার (২৮ আগস্ট)সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাতে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সহযোগিতার এই বার্তা দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের ওই বৈঠকে সন্ত্রাস দমনে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা, অবৈধ অভিবাসন মোকাবিলা, পুলিশ সংস্কারে সহায়তা, বন্যা পুনর্বাসন ও রোহিঙ্গাদের সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উপদেষ্টা বলেন, আমরা একটি দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সংস্কারে উদ্যোগ নিয়েছি, তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তা দিয়ে যুক্তরাজ্য সহায়তা করতে পারে।

কুক বলেন, সেপ্টেম্বরে ব্রিটেনর একটি এক্সপার্ট টিম বাংলাদেশ সফর করবে। তারা এ বিষয়ে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে।

আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ‘গুমের’ ঘটনা তদন্তে হাই কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে সরকারের কমিশন গঠন করার কথা ব্রিটিশ হাই কমিশনারকে অবহিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading