আইসিবির চেয়ারম্যান হলেন আবু আহমেদ

আইসিবির চেয়ারম্যান হলেন আবু আহমেদ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:৩৫

সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক আবু আহমেদ। আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪ এর ধারা ৭(১) (ক) অনুযায়ী অধ্যাপক আবু আহমেদকে আইসিবির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এর আগে গত মঙ্গলবার আইসিবির চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করেন সুবর্ণ বড়ুয়া। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ হওয়ার কারণ দেখিয়ে পদত্যাগপত্র দেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading