নতুন সপ্তাহে চেকে তোলা যাবে নগদ ৫ লাখ টাকা

নতুন সপ্তাহে চেকে তোলা যাবে নগদ ৫ লাখ টাকা

উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:০০

নতুন সপ্তাহে যেকোনো ব্যাংকে চেকের মাধ্যমে টাকা তোলার পরিমাণ আরও এক লাখ টাকা বাড়লো বাংলাদেশ ব্যাংক; রোববার থেকে নগদ ৫ লাখ টাকা তোলার সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ৪ লাখ টাকা; এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তোলনের সুযোগে আরও ১ লাখ টাকা বাড়িয়ে নতুন সীমা ঠিক করে দিল কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটি সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে, সঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

গণআন্দোলনের মুখে ৫ অগাস্ট সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য খাতের মত ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কারের কথা বলছে।

একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটপাট, দুর্নীতি ও শেয়ারবাজারে কারসাজি করে অবৈধ উপায়ে বিপুল অর্থ-বৈভবের মালিকরা যেন টাকা পাচার করতে না পারে, সেদিকেও নজর রয়েছে অন্তর্বর্তী সরকারের।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading