জার্মানি, জাপান ও ইরাকে নিয়োজিত রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

জার্মানি, জাপান ও ইরাকে নিয়োজিত রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ২২:০০

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে জার্মানি, জাপান ও ইরাকে নিযুক্ত তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এই তিন রাষ্ট্রদূতের চুক্তিতে থাকা অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে।

সাবেক তিন আমলা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, শাহাবুদ্দিন আহমদ ও মো. ফজলুল বারী যথাক্রমে জার্মানি, জাপান ও ইরাকে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। গত ১৪ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা দাপ্তরিক আদেশে ৭ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। তাদের মধ্যে সেদিন মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, শাহাবুদ্দিন আহমদকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হলেও মো. ফজলুল বারীকে দেশে ফেরার নির্দেশনা ছিল না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading