মশক নিধন, বর্জ্য ও জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির তদারকি টিম গঠন

মশক নিধন, বর্জ্য ও জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির তদারকি টিম গঠন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, (০৩ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম তদারকির জন্য বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি অঞ্চলে ১০টি টিম গঠন করা হয়েছে।

এই টিম মশক নিধন কার্যক্রম চলাকালীন সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তার সাথে সমন্বয়পূর্বক ১০টি অঞ্চলের আওতাধীন ওয়ার্ডগুলোতে মশক নিধন কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে।

এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে গৃহীত কার্যক্রম মনিটরিং করার জন্য বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে অঞ্চলভিত্তিক পরিদর্শন টিম গঠন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং আকস্মিক ঝড় বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ কার্যক্রম তদারকির লক্ষ্যে ১০টি অঞ্চলের জন্য ৫ টিম গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন এসব তথ্য জানিয়েছেন।

মকবুল হোসাইন বলেন, সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading