হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

উত্তরদক্ষিণ। বুধবার (১৮ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২২:০০

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নেয়ার পর আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) গুলশানস্থ বাসভবন ‘ফিরোজা’য় ফিরেছেন।

গত ১২ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া শারিরীকভাবে অসুস্থ রোধ করলে তাকে আবারও হাসপাতালে নেয়া হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ওই দিনই বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পর কেবিনে নেয়া হয়।

হাসাপাতালে আইসিসিইউ এবং সিসিইউ সুবিধাসহ চিকিৎসা নেওায় তিনি বেশ খানিকটা সুস্থ বোধ করেন। তাই চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়া বুধবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে এভার কেয়ার হাসপাতাল থেকে রওনা দিয়ে সন্ধ্যে ৭টা ৫ মিনিটে গুলশানে নিজ ভবন ফিরোজায় পৌঁছান। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাসস’কে এ কথা জানান।

এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম হোসেন বুধবার সাংবাদিকদের জানান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা অনেকটা ভাল হওয়ায় তিনি হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন। সেখানেও তাকে হাসপাতালের মতো পংখানুপংখুভাবে চিকিৎসা দেয়া হবে।

উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রীকে বিদেশে নেয়া হবে কিনা জানতে চাইলে ডা. জাহিদ সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার সুস্থ থাকাটা অনেকটাই ওষুধ নির্ভর। তবে, বিমানে ১২/১৩ ঘন্টা জার্নির একটা ধকল রয়েছে। তিনি বলেন, সেধকল সহ্য করার সক্ষমতা ফিরে পেলেই তাকে আমরা বিদেশে নেয়ার চেষ্টা করবো। ইতোমধ্যে আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দু’টি হাসপাতালে কথাও বলে রেখেছি।

বুধবার মাঝ রাতে অর্থাৎ রাত ১টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বিএনপি চেয়ারপার্সনকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading