নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে মামলা

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ০৭:০০

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৬ জনের নামে হত্যা মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহতের স্ত্রী মোসাম্মৎ আদুরী খাতুন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অন্য আসামিদের মধ্যে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কাউসার আহাম্মেদ পলাশের নাম রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সন্ধ্যা ৬টার দিকে আসামিরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছাত্র-জনতাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা নিজেদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে।

আসামিরা দেশী অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে বাদীর স্বামী বদিউজ্জামান গুরুতর আহত হন। পরে বদিউজ্জামানকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসামিরা বদিউজ্জামানের ব্যবহৃত ১৮ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটিও লুট করে নিয়ে যায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading