শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টাই প্রস্তুত থাকব: জবি প্রক্টর

শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টাই প্রস্তুত থাকব: জবি প্রক্টর

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১২:৪৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসকে ছাত্র-শিক্ষক সবার জন্য একটি সেবার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রক্টরের দায়িত্ব গ্রহণের সময় তিনি এ কথা বলেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ২৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে সহযোগিতার জন্য আমরা নিজেদের প্রস্তুত রাখব। প্রক্টর অফিস নিয়ে বিগত দিনে শিক্ষার্থীদের মধ্যে যে বিরূপ ধারণা তৈরি হয়েছে, সেগুলো আমরা কাজের মাধ্যমে পরিবর্তন করতে চাই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সব ধরনের সমস্যা আমরা সমঝোতার ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব। কোনো শিক্ষার্থী যেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

এর আগে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক অফিস আদেশের মাধ্যমে ড. মুহাম্মদ তাজাম্মুল হককে প্রক্টর হিসেবে নিয়োগ দেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading