১৪৪ ধারা জারি খাগড়াছড়ি সদর উপজেলায়

১৪৪ ধারা জারি খাগড়াছড়ি সদর উপজেলায়

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, আপডেট ১৭:৩০

খাগড়াছড়ি সদর উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেল ৩টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ধর্ষণচেষ্টার অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে স্কুলের অধ্যক্ষের রুমে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জেলার পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষ থামাতে গিয়ে এখন পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি তৌফিকুল আলম, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা আহত হয়েছেন।

এ বিষয়ে ইউএনও সুজন চন্দ্র রায় জানান, বর্তমানে জেলার পরিস্থিতি থমথমে হয়ে আছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মাঠে আছে।

এদিন বিকেল পৌনে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading