লাইটার ছোড়ার শাস্তি ৬০ লাখ টাকা ও তিন ম্যাচ নিষেধাজ্ঞা

লাইটার ছোড়ার শাস্তি ৬০ লাখ টাকা ও তিন ম্যাচ নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, আপডেট ১২:৪০

সময়টা ভালো যাচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার কাছে বড় হারের পর এবার আরেকটি দুঃসংবাদ পেল তারা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে তাদের গোলরক্ষক থিবো কর্তোয়ার দিকে লাইটার ছুঁড়ে মারায় জরিমানার সঙ্গে নিষেধাজ্ঞাও পেয়েছে অ্যাটলেটিকো

লা লিগার ম্যাচে ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে রিয়ালের সঙ্গে ১-১ ড্র করা ম্যাচে ৬৪তম মিনিটে এডার মিলিতাওয়ের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার একটু পরই গ্যালারি থেকে কেউ লাইটার ছুড়ে মারেন গোলরবক্ষক কোর্তোয়ার দিকে। পরে প্লাস্টিক বোতলসহ আরও নানা কিছু ছুড়ে মারা হয়।

ওই ঘটনার তিন দিনের মাথায় অ্যাটলেটিকোকে শাস্তি দিলো স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। শাস্তি হিসেবে লাইটার ছুরে মারা গ্যালারির ঐ অংশে আগামী তিন ম্যাচে কোনো দর্শক বসতে দেওয়া যাবে না। সেই সঙ্গে ৪৫ হাজার ইউরো (৬০ লাখ টাকা) জরিমানাও গুনতে হবে। অবশ্য শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে তারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading