পাবনায় মাছের ঘের কেটে দেওয়ার অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে

পাবনায় মাছের ঘের কেটে দেওয়ার অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে

উত্তরদক্ষিণ। রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, আপডেট ১১:০০

জমি কিনতে ব্যর্থ হয়ে পাবনার সদর উপজেলার মালিগাছায় দ্বিতীয় বারের মতো মাছের ঘেরের বাঁধ কেটে মাছ বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সানাউল্লাহ খাঁ নামের এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। এতে ভুক্তভোগীর বেশ কয়েক লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার লিখিত অভিযোগ দেওয়ার ৭ দিলেও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগীরা।

গত ২৮ সেপ্টেম্বর দুপুরের দিকে উপজেলার মালিগাছা ইউনিয়নের আতাল্লাপুর জলাশয়ের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সানাউল্লাহ খাঁ আতাল্লাপুর এলাকার সিফাজ খাঁর ছেলে। তিনি চট্টগ্রামে বিদ্যুৎ বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী মনিরুল ইসলামের অভিযোগ- গত ২৮ বছর ধরে ওই এলাকায় আমার বাবার কেনা আড়াই একর জমিতে মাছের খামার করে মাছ চাষ করে আসছি। কিন্তু সানাউল্লাহ খাঁ সরকারি কর্মকর্তার সুবাদে প্রচুর অর্থসম্পদ অর্জন করেন এবং আমাদের জমি কেনার জন্য প্রস্তাব করেন। তাতে আমরা রাজি হয়নি। এজন্য গত বছর জমি দখল করতে আমাদের মাছে ঘের কেটে ক্ষতিগ্রস্ত করে, এবিষয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। গত ২৮ সেপ্টেম্বর দ্বিতীয়বার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে আবারও আমাদের মাছের ঘের কেটে মাছ বের করে দিয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।

তবে ঘটনার সত্যতা স্বীকার করলেও নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে সানাউল্লাহ খাঁ বলেন, এটা একটা রতনাই নদী। গ্রামের সব মানুষজন ভেকু দিয়ে কাটছে। বিষয়টি নিয়ে আশপাশের গ্রামের মানুষ ভালো বলতে পারবে। আমি যেহেতু সরকারি চাকরি করি এইজন্য আমার বিরুদ্ধে অভিযোগ করলে তার একটু সুবিধা হয় এই জন্য করেছে। এর আগে এবিষয়ে পুলিশ নাকোচ করলে তারা আমার বিরুদ্ধে কোর্টে মামলা করেছে। আমি কোর্টে জবাব দেব।

এবিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading