মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন অক্টোবরেই চালু হচ্ছে

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন অক্টোবরেই চালু হচ্ছে

উত্তরদক্ষিণ। বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, আপডেট ১০:০০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনটি অক্টোবরেই চালুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মাসের মাঝামাঝিতে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পুনরায় চালু হতে পারে।

গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়। ইতোমধ্যে কাজীপাড়া স্টেশন চালু হলেও, মিরপুর-১০ স্টেশন এখনো বন্ধ আছে।

ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহে মিরপুর-১০ স্টেশনের প্রস্তুতির বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। তারা জানান, স্টেশনের ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলোর বেশিরভাগ বিকল্প হিসেবে তুলনামূলকভাবে কম ব্যবহৃত দুই স্টেশন এবং মেট্রোরেল প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নিয়ে আসা হয়েছে।

জুলাইয়ে মেট্রোরেলের দুই স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন যে, এক বছরের মধ্যেও স্টেশন দুটি চালু করা সম্ভব হবে না। কিন্তু প্রায় মাসখানেক বন্ধ থাকার পর ২৫ আগস্ট মেট্রো চলাচল শুরু হয় এবং ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading