কেউ পার পাবে না দুর্নীতি করে : বিমানের এমডি

কেউ পার পাবে না দুর্নীতি করে : বিমানের এমডি

উত্তরদক্ষিণ। বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, আপডেট ১৪:০০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান বলেছেন, বিমানে সবাইকে নিয়ম মেনে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না

বুধবার (১৬ অক্টোবর) এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

ড. মো. সাফিকুর রহমান বলেন, বিমানে সবাইকে নিয়ম মেনে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না। কেবিন ক্রু থেকে শুরু করে সব বিভাগেই কঠোরভাবে নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা চাই বিমান উন্নত হোক। বাংলাদেশের উন্নয়ন হোক। আমাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। এজন্য অবাধ তথ্য সরবরাহের বিকল্প নেই। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা খুবই জরুরি।

এসময় উপস্থিত ছিলেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বিপ্লব, সহ সভাপতি রাজীব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমনসহ অন্য সদস্যরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading