সারদায় পুলিশের ২৫০ এসআইকে অব্যাহতি

সারদায় পুলিশের ২৫০ এসআইকে অব্যাহতি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, আপডেট ১৩: ২০

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫০ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫০ জন এসআই ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ৮২৩ জন ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। সেখান থেকে ২৫০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading