সালমান কি সত্যি হরিণ শিকার করেছেন? যা বললেন অভিনেত্রী

সালমান কি সত্যি হরিণ শিকার করেছেন? যা বললেন অভিনেত্রী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, আপডেট ১৫:৫০

বহুদিন ধরেই লরেন্স বিষ্ণোই গ্যাং-এর কাছ থেকে একের পর এক হুমকি পেয়ে আসছেন বলিউড সুপারস্টার সালমান খান। চলতি বছরের এপ্রিল মাসে সালমান খানের বাড়িতে চার রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে। অভিযুক্তদের গ্রেফতার করলেও আতঙ্ক কাটছে না ভাইজানকে ঘিরে।

বাবা সিদ্দিকির খুনের দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে সালমান ঘনিষ্ঠ হাওয়াটাও বাবা সিদ্দিকির মৃত্যুর অন্যতম কারণ। এমনকি সালমানের অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে বলেও হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই এর দল।

বর্ষীয়ান অভিনেত্রী সিমি গাঢ়েওয়াল এবার ভাইজানের পাশে দাঁড়ালেন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কৃষ্ণসার হরিণ হত্যা সালমান খান করেননি। করতে পারেন না। অন্য কারও দোষ নিজের কাঁধে বয়ে চলেছেন।

রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ থেকে থেকে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’- কিংবদন্তি পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন সিমি। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্যধারার ছবিতেও সমানতালে অভিনয় করেছেন তিনি।

এবার সামাজিক মাধ্যমে সালমানের হয়ে আওয়াজ তুললেন অভিনেত্রী। লিখলেন, একটি বিষয়ে আমি ‘ডেড শিওর’ যাকে বলে দৃঢ় নিশ্চিত তা হলো, কোনও প্রাণীকে হত্যা করতে পারেন না সালমান খান। কোনওদিনও না। পশুপাখিদের অসম্ভব ভালবাসেন তিনি। তাই কৃষ্ণসার হরিণ হত্যার আসল দোষীকে ধরতে হবে। কারণ ২০ বছর ধরে অন্যের দোষ নিজের কাঁধে বয়ে নিয়ে চলাটা অত্যন্ত বাড়াবাড়ি…’।

সিমি আরও লেখেন, ‘সালমান খান বন্দুকের ট্রিগার চাপেননি! কোনও অপরাধ সালমান খানের হাতে হয়নি। স্রেফ আবেগের বশবর্তী হয়ে অন্য কাউকে উনি বাঁচিয়ে আসছেন, যে কারণে এতবড় মূল্য চুকিয়ে যাচ্ছেন।’

এর আগে সালমানের বাবা সেলিম খানও হরিণ শিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছিলেন তার ছেলে অত্যন্ত পশু প্রেমিক সে এই কাজ করতে পারে না। সে কেন ক্ষমা চাইবে দোষী না হয়ে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading