সিপিবির প্রেসিডিয়ামে নতুন ৪ নেতা

সিপিবির প্রেসিডিয়ামে নতুন ৪ নেতা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২২ অক্টোবর), ২০২৪, আপডেট ২১:৪০

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হবে। রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চার দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা শেষে গত সোমবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত হয়। সভায় সিপিবির প্রেসিডিয়াম প্যানেলে চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন– কাজী সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, অনিরুদ্ধ দাশ অঞ্জন ও আবদুল্লাহ ক্বাফী রতন।

এ ছাড়া কাজী রুহুল আমিন, এসএ রশীদ, রাগীব আহসান মুন্না, হাসান তারিক চৌধুরী, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর ও আবিদ হোসেনকে কেন্দ্রীয় কমিটির সম্পাদক; আবুল হোসেন ও জাহিদ হোসেন খানকে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আবু হাসিবকে সংগঠক নির্বাচিত করা হয়েছে।

দলের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব। সভায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গণমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন, স্বৈরাচারী ব্যবস্থার বিলোপ এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ শোষণ-বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

আগামী ১ থেকে ১৫ নভেম্বর ‘শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রা’ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি মোতাবেক ঢাকাসহ সারাদেশে সভা-সমাবেশ, পদযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হবে। সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সংস্কার কার্যক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দৃশ্যমান আলোচনা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading