নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৪৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৪৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, আপডেট ১৩:০২

নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ নামে এক যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১৯২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে নিহত রিয়াজের স্ত্রী ফারজানা বেগম (২৫) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এ মামলা করেন।

নিহত রিয়াজ ভোলার চর দৌলতখান উপজেলার দিদারখান চর খলিফা এলাকার আবদুর রবের ছেলে। বর্তমানে তারা নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় বসবাস করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন শামীম ওমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সাত খুন মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি নূর হোসেনের ভাতিজা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, তাঁর চাচা চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর উদ্দিন প্রমুখ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকার পাসপোর্ট অফিসের সামনে আসামিরা ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এ সময় বুকে গুলিবিদ্ধ হন রিয়াজ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতাল মর্গে গিয়ে রিয়াজের মরদেহ শনাক্ত করে নিয়ে আসে এবং পরদিন ৬ আগস্ট নিজ এলাকায় তার দাফন সম্পন্ন হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading