নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত গোপীবাগে
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, আপডেট ১৩:০০
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।
ঢাকা রেলওয়ে স্টেশনের অদূরে গোপীবাগ এলাকায় নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সকালের দিকে গোপীবাগ এলাকায় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়। সেখানে উদ্ধার কাজ শেষে সাড়ে ১১টার দিকে একটি লাইন সচল হয়েছে। তবে কী কারণে এটি হয়েছে, তা এখনও বলা যাচ্ছে না।
রেলওয়ের আরও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সকালে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ট্রেনটির দুটি কোচের বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে একটি কোচ লাইনে তোলা সম্ভব হয়েছে। আরেকটি কোচ তোলা সম্ভব হয়নি, সেটি পাশেই রাখা হয়েছে। লাইন এখন অনেকটা ক্লিয়ার। এ ঘটনার কারণে সকালের খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিলম্ব হয়েছে। এটি এখন চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইউডি/এআর

