নিষিদ্ধ সংগঠনের কেউ সরকারি কাজে নয়: আসিফ মাহমুদ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর), ২০২৪, আপডেট ২২:৩০
নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সরকারি কাজে যুক্ত করা থেকে বিরত রাখার বিষয়ে তুলে ধরে চলমান নিয়োগ প্রক্রিয়া থেকেও তাদের বাদ দেওয়ার কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরদিন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা এই উপদেষ্টা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেইসবুক পোস্টে এসব কথা বলেন।
নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরে তিনি নিয়োগ বাণিজ্যে ঘুষ দেওয়া-নেওয়া করা থেকেও বিরত থাকার আহ্বান জানান।
ফেসবুকে তিনি লেখেন, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদেরকে বাদ দেওয়া হবে। পরবর্তী সার্কুলারে শুন্যপদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
ইউডি/এবি

