ভক্তদের সমালোচনার মুখে কৃতি স্যানন

ভক্তদের সমালোচনার মুখে কৃতি স্যানন

উত্তরদক্ষিণ। শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, আপডেট ০৮:৩০

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। দেখতে দেখতে বলি ইন্ডাস্ট্রিতে এক দশক পার করে ফেলেছেন। একের পর এক সাফল্য এখন তার ঝুলিতে। কিছু দিন আগেই পেয়েছেন জাতীয় পুরস্কার।

এই প্রথমবার নায়িকাকে দর্শক দেখবেন দ্বৈত চরিত্রে। একদিকে দেখা যাবে মিষ্টি, সাধারণ সত্তা। অন্য দিকে তার নায়িকাকে দেখা যাবে আবার সুন্দরী, লাস্যময়ীর চরিত্রে। তার একটি চরিত্রের নাম সৌম্য এবং অন্য একটি চরিত্রের নাম শৈলী।

থ্রিলারধর্মী এই ছবিতে কৃতির সঙ্গে দেখা যাবে কাজল এবং শাহির শেখকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাদের ছবির গান। সেই গান প্রকাশ্যে আসার পর ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে সমালোচনা। ‘আঁখিয়ো দে কোল’ গানটি ভক্তদের পছন্দ হলেও সেই গানে নায়িকার নাচ মোটেই ভালো লাগেনি।

লাল রঙের ল্যাটেক্স ক্যাট সুটে গানের তালে পা মেলাতে দেখা গেছে কৃতিকে। প্রথমে নায়িকাকে ভাল লাগলেও। তার এই নাচ দেখে মোটেই খুশি নন ভক্তদের একাংশ। অনেকের মনে হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নকল করেছেন কৃতি।

অনেকের মনে হতেই পারে নায়িকার নামে কেন এমন কথা বলা হচ্ছে। আসলে তো ব্যাপারটা তেমন নয়। বেশ কয়েক বছর আগে মুক্তি পেয়েছিল ঐশ্বরিয়া অভিনীত ছবি ‘ধুম ২’। যে ছবিতে একেবারে অন্য অবতারে তাকে দেখেছিলেন দর্শক। সেখানে তিনি যে নাচ করেছিলেন তা দেখেই নাকি কৃতি নকল করেছেন এই ধারণা তৈরি হয়েছে।

উল্লেখ্য, কৃতির ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি। কিছুদিন আগে তার সঙ্গে নাম জড়ায় মাহেন্দ্র সিং ধোনির তুতো ভাইয়ের সঙ্গে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নামে মিথ্যে বলা হচ্ছে। ব্যাপারটা আমার কাছে ভীষণ হতাশাজনক। আমার পরিবারের উপরেও এর প্রভাব পড়ছে। সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে। আমাকে আবার তাদেরকে ব্যাপারটা পরিষ্কার করতে হচ্ছে। ভীষণ অসহ্য লাগছে এই গোটা ব্যাপারটা।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading