আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন: আগাম ভোট দিয়েছেন ৩ কোটি ভোটার

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন: আগাম ভোট দিয়েছেন ৩ কোটি ভোটার

রিন্টু হাসান । শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, আপডেট ১৫: ৩৮

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বাকি আর মাত্র দুই সপ্তাহেরও কম সময়। দুই প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচারণায় ব্যস্ত। উভয় প্রার্থীই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ৫ নভেম্বর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন মার্কিন ভোটাররা। তবে এর মধ্যেই আগাম ভোটদান শুরু হয়ে গেছে এবং এখন পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় তিন কোটি মানুষ। শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগাম ভোটদানে ২৮ মিলিয়নেরও বেশি বা ২ কোটি ৮০ লাখেরও ভোটার ভোট দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের সংকলিত তথ্য অনুসারে, ২৪ অক্টোবর পর্যন্ত মোট ২৮ দশমিক ৬ মিলিয়ন মানুষ বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোটদান করেছেন।

তথ্য অনুসারে, যারা ভোট দিয়েছেন তাদের প্রায় ৪৩ শতাংশ নিবন্ধিত ডেমোক্র্যাট, অন্যদিকে ভোটদাতাদের ৩৯ শতাংশ হচ্ছেন নিবন্ধিত রিপাবলিকান। নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়ার মতো যুদ্ধক্ষেত্র রাজ্যগুলোতে রেকর্ড সংখ্যক আগাম ভোটদানের খবর পাওয়া গেছে। জর্জিয়ায় ২৫ শতাংশেরও বেশি সক্রিয় ভোটার ইতোমধ্যেই তাদের ভোটাধিকার প্রয়োগের কাজে অংশগ্রহণ করেছেন।
আর নর্থ ক্যারোলিনায় ২৪ অক্টোবর পর্যন্ত ২০ লাখেরও বেশি ভোটার মেইলে এবং ব্যক্তিগতভাবে সশরীরে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। জর্জিয়ায় আগামী ১ নভেম্বর পর্যন্ত এবং নর্থ ক্যারোলিনায় ২ নভেম্বর পর্যন্ত আগাম ভোটগ্রহণ চলবে।

দুই প্রার্থীই প্রচারণায় ব্যস্ত, বাগযুদ্ধ : সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উভয় প্রার্থীই প্রচারে মারাত্মক ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর এরই মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে নির্বাচনী ময়দানে ঝড় তুলেছেন কমলা হ্যারিস। ফ্যাসিস্টের সব ধরনের বৈশিষ্ট্যই তার মধ্যে আছে উল্লেখ করে ট্রাম্পকে আমেরিকার নিরাপত্তা ও কল্যাণের ক্ষেত্রে বিপজ্জনকও বলেছেন তিনি। ট্রাম্পও কম যান না। একই দিনে এর প্রতিক্রিয়ায় ট্রাম্প কমলাকে ‘কমরেড কমলা হ্যারিস’ নাম দিয়ে তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। গত বুধবারের এ বাকযুদ্ধ নির্বাচনী ময়দানে আরও উত্তাপ ছড়িয়েছে।

গত বুধবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি অনুষ্ঠানে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে বিশ্বাস করার কথা বলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। অনুষ্ঠানে কমলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি বিশ্বাস করেন, ট্রাম্প একজন ফ্যাসিস্ট? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বিশ্বাস করি।’ বিশেষ করে ট্রাম্প হিটলারের প্রশংসা করেন। এই রিপোর্ট সামনে আসার পর তিনি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে বিশ্বাস করেন বলে কমলা জানান। এদিকে ট্রাম্পকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কমলা হ্যারিসের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। তিনি কমলাকে ‘বিকৃত মনের’ বলেও আখ্যা দেন। নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, ‘তিনি ক্রমবর্ধমানভাবে তার বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা দিচ্ছেন, আমাকে এডলফ হিটলার বলে ডাকছেন এবং অন্য কিছুও যা তার বিকৃত মনে আসছে।’

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading